দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচবার নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
অতঃপর যখন তোমরা সলাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সলাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সূরা আলন-নিসা,আয়াতঃ ১০৩)
সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের নামাজ আদায় করবে
এ প্রসঙ্গে হাদিসে এসেছেঃ
عن سلمة’ قال: كنا نصلي مع النبي صلي الله عليه وسلم المغرب اذا توارات بالحجاب
“হযরত সালামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সূর্য পর্দার আড়াল হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ আদায় করাতাম। (সহীহ বুখারী,হাদিস নং- ৫৬১)
মাগরিবে সুন্নাতে মুয়াক্কাদা ২ রাকা’আত
এ প্রসঙ্গে হাদিসে এসেছেঃ
عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ ” . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَنْبَسَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ عَنْبَسَةَ مِنْ غَيْرِ وَجْهٍ
উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি রাত-দিনের বার রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) আদায় করবে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবেঃ যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত, এশার পর দু’রাকআত, ভোরের সালাত (নামায/নামাজ) ফজরের পূর্বে দু’রাকআত।ইমাম আবূ ঈসা তিরমিযী (রহমাতুল্লাহি আলাইহি) বলেনঃ এই বিষয়ে আম্বাসা সূত্রে বর্ণিত উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা-এর রিওয়ায়াতটি হাসান-সহীহ। আম্বাসা থেকে অন্য সনদে ও হাদীস বর্ণিত আছে। (সুনানু আত-তিরমিযি,হাদিস নং- ৪১৫)
নামাজের নিষিদ্ধ সময়
তিন সময়ে নামাজ পড়া এবং মৃতদের দাফন করা নিষেধ। এই তিনটি সময় হলোঃ
১। সূর্যোদয়ের সময়। ২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ। ৩।সূর্য অস্ত যাওয়ার সময়।
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারযুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকায়াতি ছালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারিফাতি আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া মাগরিবের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
বিশেষ দ্রষ্টব্যঃ
ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন