ফরজ গোসলের নিয়ম

গোসলের নিয়ম সমূহ


গোসল কখন ফরজ হয়ঃ-

এমন কিছু কারণ আছে যেগুলোর জন্য অবশ্যই গোসল করতে হবে বা গোসল করা ফরজ। এগুলো হলো-
স্বপ্নদোষ, যৌন উত্তেজনা বা অন্যকোন কারণে ইচ্চাকৃত বা অনিচ্ছাকৃত বীর্যপাত হলে (পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য)।
স্ত্রীর সাথে গুপ্তাঙ্গের মাধ্যমে যৌন মিলন করলে বীর্যপাত হোক বা না হোক (স্বামী ও স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য)।
মেয়েদের হায়েজ ও নিফাস বন্ধ হলে গোসল করা ফরজ।


গোসল ওয়াজিব হওয়ার কারণঃ-


১. ইহ্‌তিলাম- সহবাস ব্যতিত পুরুষ-মহিলার বীর্য বের হলে, তা যেভাবেই হোক,

২. স্ত্রী সহবাস

 ৩. স্বপ্নদোষ

 ৪. হস্তমৈথুন

৫. হায়েজ বা ঋতুস্রাব ব্ন্ধ হল

৬. নিফাস বা সন্তান প্রসব পরবর্তী ইদ্দতকালীন সময় শেষ হলে।

কখন গোসল করা সুন্নাতঃ-


শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত।
ঈদুর আযহা ও ঈদুল ফিতরের নামাজের জন্য। অর্থাৎ দুই ঈদের নামাজের উদ্দেশ্যে।
হজ্জ করার পূর্বে ইহরাম বাঁধার উদ্দেশ্য গোসল করা।
হজ্জ শেষে আরাফার দিনে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পরে গোসল করা সুন্নাত।
জুমআর নামাজের গোসল, দুই ঈদের নামাজের গোসল, হজ ও ওমরার ইহরামের জন্য গোসল, আরাফাহর দিনে দুপুরের গোসল।

কখন গোসল করা মুস্তাহাবঃ-


বিভিন্ন কারণে গোসল করা মুস্তাহাব। যেসব কারণে গোসল করা মুস্তাহাব তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ- কোন অমুসলিম মুসলমান হওয়ার পর গোসল করা মুস্তাহাব। তবে যদি সে অপবিত্র থাকে তাহলে গোসল করা ফরজ। নাবালক বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর। মানসিক রোগী সুস্থ হওয়ার পর। অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফেরে আসার পর। নেশাকারী ব্যক্তির নেশা দূর হলে। বগল ও গুপ্তাঙ্গের লোম কাটার পর। শবে কদর বা শবে বরাতে ইবাদাতের পূর্বে। মক্কা বা মদিনা শরীফে প্রবেশের জন্য। গুনাহ হতে তওবা করার জন্য, বিপদ – আপদ ও মুসিবতের সময় নামাজ আদায়ের উদ্দেশ্যে গোসল করা মুস্তাহাব।

ইসলামে গোসলের নিয়ম-কানুনঃ-


ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই হিসাবে ইসলামে গোসলের নিয়ম – কানুন রয়েছে। এই বিধি-বিধানগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

১। গোসলের ফরজ

২। গোসলের সুন্নাত

৩। গোসলের মুস্তাহাব।

গোসলের ফরজ ৩ টি। যথাঃ-


কুলি করা। উত্তমরূপে কুলি করার জন্য গড় গড়াসহ কুলি করতে হবে। তবে রোজা থাকা অবস্থায় গড় গড়া করার প্রয়োজন নেই।
নাকে পানি দেওয়া। নাকে এমনভাবে পানি দিতে হবে যেন নাকের নরম হাড় পর্যন্ত পানি যায়।
সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন সুঁচ পরিমাণ জায়গা শুকনা না থাকে।

গোসলের ফরজ ৩ টি। যথাঃ-


কুলি করা। উত্তমরূপে কুলি করার জন্য গড় গড়াসহ কুলি করতে হবে। তবে রোজা থাকা অবস্থায় গড় গড়া করার প্রয়োজন নেই।
নাকে পানি দেওয়া। নাকে এমনভাবে পানি দিতে হবে যেন নাকের নরম হাড় পর্যন্ত পানি যায়।
সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন সুঁচ পরিমাণ জায়গা শুকনা না থাকে।
যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে তাকে অবশ্যই এই তিনটি শর্ত যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় তার গোসল আদায় হবে না।

গোসলের উল্লেখ্যযোগ্য সুন্নাতগুলো হলোঃ-


১. বিসমিল্লাহ বলে শুরু করা, ২. গোসলের নিয়্যাত করা, ৩. ডান হাতে পানি নিয়ে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, ৪. লজ্জাস্থান ধোয়া, ৫. শরীরের কোথাও নাপাকি থাকলে তা পরিস্কার করা, ৬. উভয় হাত ভালো করে ধুয়ে নামাজের ওজুর ন্যায় ওজু করা, ৭. ভালোভাবে কুলি করা, ৮. নাকের ভিতর ভালো করে পানি পৌঁছানো, ৯. সমস্ত শরীর ভালো করে ধোয়া। ক. প্রথমে ডান কাধের ওপর তিনবার পানি ঢালা, খ. দ্বিতীয়বার বাম কাঁধে তিন বার পানি ঢালা, গ. অতপর মাথা ও সমস্ত শরীরের ওপর তিনবার পানি ঢালা, ১০. গোসলের স্থান থেকে সরে গিয়ে উভয় পা ধোয়া।

গোসলের মুস্তাহাবগুলোঃ-

১. গোসল করার জন্য নিয়ত করা।
 
২. গোসল করার জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করা।

৩. শরীরকে ভালোভাবে ঘোঁষে গোসল করা।

৪. পর্দার আড়ালে বা কেউ যেন না দেখে এমনভাবে গোসল করা।

৫. গোসলের সময় অযথা কারো সাথে কথা না বলা।

৬. বিনা প্রয়োজনে গোসলে কারো সাহায্য না নেওয়া।

৭. গোসল শেষে সমস্ত শরীরের পানি মুছে ফেলা।

গোসলের মাধ্যমে শরীর অপবিত্র থেকে পবিত্র হয়। এছাড়া এর মাধ্যমে শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। শরীর পরিষ্কারের জন্যে সাবান, শ্যাম্পু বা অন্য যেকোন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা যাবে। আল্লাহ তায়ালা আমাদের সঠিক নিয়মে গোসল করার তৌফিক দান করুন। আমিন

ওযুর নিয়ম

ওযুর ফরজ সমূহ

ওযুর চার ফরজঃ-


১. সমস্ত মুখমন্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে থুতনী পর্যন্ত, এক কর্নের লতি থেকে অন্য কর্নের লতি পর্যন্ত ধৌত করা।

২.উভয় হাত কনুইসহ ধৌত করা।

৩.চারভাগের একভাগ মাথা মাসেহ করা ( ঘন দাঁড়ি থাকিলে আঙ্গুলী দ্বারা খেলাল করা ফরজ )।

৪.উভয় পা টাখনু গিরা সহকারে ধৌত করা ।

তায়াম্মুমের ফরজ তিনটিঃ-


১. পবিত্রতা অর্জনের নিয়্যাত করা

২.উভয় হাত পবিত্র মাটিতে মেরে তা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা এবং

৩.উভয় হাত মাটিতে মেরে তা দিয়ে উভয় কনুই মাসেহ করা।

পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে ওযু। নামাজের জন্য ওযুকে আল্লাহ তা’আলা ফরজ করেছেন। ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে চারটি গুরুত্বপূর্ণ দোয়া। যা তুলে ধরা হলো-


ক. শুরুতেই বিসমিল্লাহ বলে অজু শুরু করা।উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম
অর্থ : পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

খ. ওযু করার সময় এ দোয়াটি বেশি বেশি পড়া-উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি` লি ফি দারি, বারিক লি রিযক্বি। (নাসাঈ)
অর্থ : হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিযিক্বে বরকত দিয়ে দাও।


গ. ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। (মুসলিম, মিশকাত)উচ্চারণ: আশহাদু আল্লাইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারিকালাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসুলুহু।
অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল।’ (মুসলিম মিশকাত)

ঘ. তারপর এ দোয়াটি পড়া-উচ্চারণ : আল্লা-হুম্মাঝআ’লনি মিনাত তাউয়্যাবিনা ওয়াঝআ’লনি মিনাল মুতাত্বাহহিরিন।
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভূক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন।’ (তিরমিজি, মিশকাত)

ওযুর সুন্নাত, ওযুর মাকরূহ, ওযুর প্রকার, ওযু ভাঙ্গার কারণ সমূহ।



ওযুর ১৪টি সুন্নাতঃ-

১.নিয়ত করা।

২.বিসমিল্লাহ্‌ বলে ওযু শুরু করা।

৩.হাতের আঙ্গুল খিলাল করা।

৪.উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।

৫.মিসওয়াক করা।

৬.তিনবার কুলি করা।

৭.তিনবার নাকে পানি দেয়া।
৮.সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।

৯.উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।

১০.সমস্ত মাথা একবার মাসেহ করা।

১১.টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।

১২.পায়ের আঙ্গুল খিলাল করা।

১৩.এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।

১৪.ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।


ওযুর মাকরূহ সমুহ


১. অযুর সুন্নত সমুহের যে কোন সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে অযু মাকরূহ হবে।

২. প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যয় করা।

৩. মুখমন্ডল ধৌত করার সময় সজোরে মুখে পানি নিক্ষেপ করা।

৪. বিনা ওজরে বাম হাত দ্বারা কুলি করা ও নাকে পানি দেওয়ার এবং ডান হাতে নাক পরিস্কার করা।
৫. অপবিত্র স্থানে অযু করা।

৬,. মসজিদের মধ্যে অযু করা,তবে কোন পাত্রের মধ্যে অযু করা জায়েয।

৭. কফ্‌কাশী বা নাকের ময়লা অযুর পানির মধ্যে নিক্ষেপ করা।

৮. বিনা কারনে অন্যের সাহায্য নেওয়া।


ওযুর প্রকারবেদঃ-


অযু পাঁচ প্রকার ফরজ,ওয়াজিব,সুন্নত,মাকরূহ ও হারাম ওযু।

১. সকল প্রকার নামাজ পড়া ও কোরআন শরীফ তেলয়াতের জন্য এবং সেজদার তেলয়াতের জন্য অজু করা ফরজ।

২. কাবা শরীফ তওয়াফ করার জন্য ওয়াজিব।

৩. মোস্তাহাব বা সুন্নত ওযু হলো যা শরীর পাক রাখার জন্য করা হয় অর্থাৎ সব সময় ওজু রাখা সুন্নত।

৪. ওযু করে কোন ইবাদত না করে সেই ওযু থাকা অবস্থায় নতুন ওযু করা মাকরূহ।

৫. হারাম ওযু হলো কারো মালিকাধীন পানি জোরপুর্বক নিয়ে কিংবা ইয়াতীমের সংরক্ষিত পানি দিয়ে ওযু করা হারাম।


ওযু ভঙ্গের কারণ সমূহ :


১. পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোন কিছু বের হওয়া

২. মুখ ভরে বমি হওয়া

৩. শরীরের কোন জায়গা হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া

৪. থুথুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া

৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া

৬. পাগল, মাতাল, অচেতন হওয়া এবং

৭. নামাজে উচ্চস্বরে হাসা।

নামাজ আদায়ের নিয়ত

নামাজের নিয়ত সমূহ


ফজরের নামাজের নিয়ত

ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলায় –নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।



ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলায়ঃ- নওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার |



যোহরের নামাজের নিয়ত


যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের চার রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিজ জোহরে ফারজুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


যোহরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিজ জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের দুই রাকায়াত নফল নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।



জুম্মার নামাজের নিয়ত

চার রাকায়াত কাবলাল জুম্মার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত


বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্‌লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুম্মার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।


জুম্মার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত


বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্‌ উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার। অর্থঃ আমার উপর জুহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুম্মার দুই রাকায়াত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।

চার রাকায়াত বাদাল জুম্মা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত


বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্‌র ওয়াস্তে চার রাকায়াত বাদাল জুম্মা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।



আসরের নামাজের নিয়ত


আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া আসরের চার রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।

আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُউচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল আসরি ফারযুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া আসরের চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


মাগরিবের নামাজের নিয়ত

মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারযুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।অনুবাদঃ কোবালা মুখী হইয়া মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকায়াতি ছালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতি শারিফাতি আল্লাহু আকবার।অনুবাদঃ কোবালা মুখী হইয়া মাগরিবের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।



এশার নামাজের নিয়ত


এশার চার রাকাত সুন্নত নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَاءِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার চার রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


এশার চার রাকাত ফরজ নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَءِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই ফারযুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।


এশার দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত


উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিজ এশাই সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।

বিত্‌রের তিন রাকাত ওয়াজিব নামাজের নিয়ত


نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْوِتْرِوَاجِبُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল বিতরে ওয়াজিবুল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।অনুবাদঃ কোবালা মুখী হইয়া বিত্‌রের তিন রাকায়াত ওয়াজিব নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।