দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচবার নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
অতঃপর যখন তোমরা সলাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সলাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সূরা আলন-নিসা,আয়াতঃ ১০৩)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর সুন্নাত ও কিছু নফল পড়তেন।
জএ প্রসঙ্গে হাদীসে এসেছেঃ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، فَذَكَرَ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادِهِ قَالَ : يُصَلِّي الْعِشَاءَ ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، لَمْ يَذْكُرِ الأَرْبَعَ رَكَعَاتٍ، وَسَاقَ الْحَدِيثَ قَالَ فِيهِ : فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، وَلاَ يَجْلِسُ فِي شَىْءٍ مِنْهُنَّ إِلاَّ فِي الثَّامِنَةِ، فَإِنَّهُ كَانَ يَجْلِسُ ثُمَّ يَقُومُ وَلاَ يُسَلِّمُ، فَيُصَلِّي رَكْعَةً يُوتِرُ بِهَا، ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمَةً يَرْفَعُ بِهَا صَوْتَهُ حَتَّى يُوقِظَنَا، ثُمَّ سَاقَ مَعْنَاهُ .
হারূন ইবন আবদুল্লাহ (রহমাতুল্লাহি আলাইহি) বাহয ইবন হাকীম (রহমাতুল্লাহি আলাইহি) উপরোক্ত হাদিসের সনদে হাদিস বর্ণনা করেছেন । তিনি বলেনঃ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ শেষে বিছানায় গমন করতেন এবং উক্ত বর্ণনায় তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত নামাজ আদায় সম্পর্কে কিছু উল্লেখ রুকূ ও সিজদার মধ্যে সমতা রক্ষা করতেন এবং এই নামাজের কেবলমাত্র শেষ রাকাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন । অতঃপর দণ্ডায়মান হয়ে বিতিরের এক রাকাত আদায় করে এমন সশব্দে সালাম ফিরেতেন যে, আমরা জাগ্রত হয়ে যেতাম । অতঃপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে। (সুনানু আবু দাউদ,হাদিস নং- ১৩৪৭)
বিতর নামাজের হুকুম
বিতর নামাজ সুন্নাতে মুয়াক্কাদা (ফিক্বহুস সুন্নাহ ২/১৪৩,নাসাঈ হাদিস নং-১৬৭৬; মির’আত ২/২০৭) যা এশার ফরজ নামাজের পর হতে ফজর পর্যন্ত সুন্নাত ও নফল নামাজ সমূহের শেষে আদায় করতে হয়। (ফিক্বহুস সুন্নাহ ১/১৪৪,সহীহ আত-তারগীব হাদিস নং-৫৯২-৯৩)
বিতরের নামাজের রাকা’আত সংখ্যা
এশা কিংবা তাহজ্জুদ নামাজের পর রাতের নামাজকে বেজোড় করার জন্য কিছু বেজোড় রাকা’আত নামাজের নাম বিতর নামাজ। বিতর শব্দের অর্থ বেজোড়। বিভিন্ন সহীহ হাদীস দ্বারা প্রমাণীত যে, এ বিতর নামাজ এক, তিন,পাঁচ,সাত কিংবা নয় রাকাআত। (সহীহ বুখারী,সহীহ মুসলিম,ও মিশকাত,হাদিস নং- ১১১-১১২)
তবে অধিকাংশ ইমাম তিন রাকাআত পড়তে উৎসাহিত করেছেন।
বিতরের নামাজ না পড়লে সে রাসূলের দলভুক্ত নয়।
বিতরের নামাজ না পড়লে সে রাসূলের দলভুক্ত নয়।
عن ابي ابوب, ان النبي صلي الله عليه وسلم قال: الوتر حق, فمن شاء او تر بسبع,ومن شاء اوتر بخمس, ومن شاء اوتر بثلاث,ومن شاء اوتر بواحدة:
“হযরত আবু আইউব আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরে হচ্ছে হক্ক (আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অবশ্য পালনীয় কর্তব্য বা ওয়াজিব), সুতরাং যার ইচ্ছা সে সাত রাকাআত দিয়ে বিতর আদায় করবে,যার ইচ্ছা সে পাঁচ রাকাআত দিয়ে বিতর আদায় করবে, যার ইচ্ছা সে তিন রাকাআত দিয়ে বিতর আদায় করবে,এবং যার ইচ্ছা সে এক রাকাত দিয়ে বিতর আদায় করবে। (সুনানু আন-নাসাঈ, হাদীস নং ১৭১০; তাহাবী,ইবনে মাজাহ, বায়হাকী। হাকিম হাদিসটি সহীহ বলেছেন।)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا ”
আবদুল্লাহ ইবন বুরায়দা (রাদ্বিয়াল্লাহু আনহু ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াদসাল্লামকে বলতে শুনেছিঃ বিতিরের নামাজ হক (সত্য)। যে ব্যক্তি এটা আদায় করবে না, সে আমাদের দলভুক্ত নয়। এই উক্তিটি তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনবার করেন। (সুনানু আবু দাউদ,হাদিস নং- ১৪১৯)
নামাজের নিষিদ্ধ সময়ঃ-
তিন সময়ে নামাজ পড়া এবং মৃতদের দাফন করা নিষেধ। এই তিনটি সময় হলোঃ
১। সূর্যোদয়ের সময়। ২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ। ৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
১। সূর্যোদয়ের সময়। ২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ। ৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
এশার চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَاءِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার চার রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
এশার চার রাকাত ফরজ নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَءِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল এশাই ফারযুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।এশার দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিজ এশাই সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া এশার দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
বিত্রের তিন রাকাত ওয়াজিব নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْوِتْرِوَاجِبُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল বিতরে ওয়াজিবুল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া বিত্রের তিন রাকায়াত ওয়াজিব নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
বিশেষ দ্রষ্টব্যঃ
ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন