নামাজ আদায়ের নিয়ম

নামাজের স্থান ও শরীরের পবিত্রতা অর্জনের পর নামাজের সময় হলে নফল অথবা ফরজ, যে কোন নামাজ পড়ার ইচ্ছা করুন না কেন, অন্তরে দৃঢ়সংকল্প নিয়ে কিব্লা অর্থাৎ পবিত্র মক্কায় অবস্থিত কাবা শরীফের দিকে মুখ করে একাগ্রতার সাথে দাঁড়িয়ে যাবেন এবং নিম্ন বর্ণিত নিয়ম গুলো অনুসরণ করুন।

১. সেজদার জায়গায় দৃষ্টি রেখে তাকবীরে তাহরীমা - “ আল্লাহু আকবার” বলতে হয়।

২. তাকবীরের সময় কান বরাবর অথবা কাঁধ বরাবর উভয় হাত উঠাতে হয়।

৩. তাকবীরের পর সানা পড়া সুন্নত

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلا إلَهَ غَيْرُكَ

উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

৪. আউযুবিল্লাহি ও বিসমিল্লাহ -

أَعُوْذُ باللهِِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
উচ্চারণ: “আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,  বিসমিল্লাহির রহমানির রাহীম”।

৫. সূরা ফাতিহা

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمـنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।  আররহমা-নির রাহি-ম।  মা-লিকি ইয়াওমিদ্দি-ন।  ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন  ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম ।  সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
৬. সূরা ফাতিহা পড়ার পর কুরআন হতে মুখস্থ যে কোন একটি সূরা পড়তে হয়।

রুকু

৭. তারপর আল্লাহু আকবার বলে দুই হাত হাঁটুর উপর রেখে পিঠ সোজা ও সমান করে রুকু করতে হয় এবং বলতে হয় -

سُبْحَانَ رَبِّيِ الْعَظِيمِ
উচ্চারণ: “সুবহানা রাব্বিয়্যাল আযীম ।

৮. রুকু থেকে দাড়ানোর সময় বলতে হয় -

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه
উচ্চারণ: “সামিআল্লাহু লিমান হামিদাহ”
বি:দ্র: একাকী নামাজ সালাত আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য।

৯.  রুকু থেকে সোজা দাঁড়িয়ে বলতে হয় -

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
উচ্চারণ: রব্বানা ওয়া লাকাল হামদ ।

সিজদা

১০. তারপর “ আল্লাহু আকবর ” বলে সেজদা করতে হয়।

সেজদা পরিপূর্ণ হয় সাতটি অঙ্গের উপর, কপাল-নাক, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের অঙ্গুলির তলদেশ। সেজদার অবস্থায় তিনবার অথবা তিন বারেরও বেশি এই দুআ পড়তেহয় –
سُبْحَانَ رَبِّيَ الاَعْلَى
উচ্চারণঃ সুবহানা রাব্বিয়াল আ’লা।

১১. আল্লাহু আকবার বলে-

মাথা উঠিয়ে ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসে দুই হাত, রান ও হাঁটুর উপর রেখে বলতে হয়,
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي وَارَزُقْنِي وَاهْدِنِي،وَاجْبُرْنِيْ
উচ্চারণ: “আল্লাহুম্মাগর্ফিলী ওর্য়াহামনী ওয়া আফিনী ওয়ারজুকনী ওয়াহ্দিনী ওয়াজবুরনী”।

১২. আল্লাহু আকবার বলে

দ্বিতীয় সেজদা করবেন এবং প্রথম সেজদায় যা করেছেন তাই করবেন।

১৩. তারপর দ্বিতীয় রাকাআতে

সূরা ফাতিহা ও কুরআনের কিছু অংশ পড়ে রুকু করবেন এবং দুই সেজদা করবেন, অর্থাৎ পুরোপুরিভাবে প্রথম রাকাতের মতোই করতে হবে।

১৪. তারপর দ্বিতীয় রাকাতের দুই সেজদা থেকে-মাথা উঠানোর পর বসে তাশাহুদ এই দু’আ পড়বেন:

উচ্চারণ:আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্সলাওয়াতু ওয়াত্তাইয়েবাতু, আস্সালামু আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সলেহীন, আশ্হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ”।
তবে নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয়। যেমন: ফজর, জুমআ, ঈদ তাহলে তাশাহুদ (আত্তাহিয়্যাতু লিল্লাহি) ….. পড়ার পর একই বৈঠকে দরূদ এবং দোয়ায়ে মাসূরা পড়ে, সালাম ফিরিয়ে শেষ করতে হবে। 

১৫. তিন / চার রাকাত নামাজ

তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজ হলে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দাঁড়িয়ে বাকি রাকাতগুলি আদায় করবে। আদায়ের পর তাশাহুদ, দরূদ শরীফ এবং দোয়া মাসূরা পড়ে সালাম ফিরাতে হবে।

১৬. প্রথমে ডান দিকে ও তারপর বাম দিকে (ঘাড় ঘুরিয়ে)

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
উচ্চারণ: “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ”


বিঃদ্রঃ

ক. ওয়াজিব বা সুন্নত নামাজে শেষের দুই রাকাতে সূরাহ ফাতিহার পর আরেকটি সূরাহ পড়তে হবে।

খ. জামাতের নামাজে মুক্তাদিগণের কোন সূরাহ পড়তে হবেনা, ঈমাম পড়বেন। কিন্তু বাকি সব তাসবীহ পড়তে হবে।

গ. যোহর এবং আসরের ফরজ নামাজের সূরাহ গুলি নিঃশব্দে পড়তে হবে কিন্তু মাগরীব, এশা, ফজরের ফরজ নামাজের প্রথম দুই রাকাতের সূরাহগুলো উচ্চস্বরে পড়তে হবে।

ঘ. জুম’আ এবং ঈদের নামাজের সূরাহগুলো উচ্চস্বরে পড়তে হবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন