দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচবার নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
অতঃপর যখন তোমরা সলাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সলাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সূরা আলন-নিসা,আয়াতঃ ১০৩)
ফজরের পূর্বে দু’রাকা’আত সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করা সুন্নাত
এ প্রসঙ্গে হাদিসে এসেছেঃ
ان حفصة ام المؤمنين, اخبرته ان رسول الله صلي الله عليه وسلم كان اذا سكت المؤذن من الاذان لصلاة الصبح, وبدا الصبح, ركع ركعتين خفيفتين قبل ان تقام الصلاة
“উম্মুল মু’মিনীন হযরত হাফসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াযযিন ফজরের আযান দিতো এবং সকাল হওয়া আরম্ভ হতো তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান এবং ইক্বামতের মধ্যে সংক্ষিপ্ত দু’রাকা’আত নামাজ আদায় করতেন। (সহীহ বুখারী, হাদিস নং- ১৬৯, সহীহ মুসলিম, হাদিস নং- ৭২৩)
ফজরের দু’রাকাআত সুন্নাত নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন এবং তা কখনো ত্যাগ করতেন না। এ প্রসঙ্গে হাদীসে এসেছেঃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ لَمْ يَكُنْ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَيْءٍ مِنْ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيْ الْفَجْرِ
আয়িশাহ্ রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল সালাতকে ফজরের দু’রাক‘আত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। (সহীহ বুখারী,হাদিস নং- ১১৬৯)
عَنْ عَائِشَةَ، قَالَتْ رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ،
আয়িশাহ্ রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, দু’রাক‘আত সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থাতেই ছাড়তেন না। তাহলো ফাজরের সালাতের পূর্বের দু’রাক‘আত। (সহীহ বুখারী,হাদিস নং- ৫৯২)
২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ।
৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
– (আবু দাউদ)
ফজরের সুন্নাতে সুরা পাঠ করা
এ প্রসঙ্গে হাদীসে এসেছে
عن ابي هريرة, ان رسول الله صلي الله عليه وسلم قرا في ركعتي الفجر: قُل يا ايها الكافرون, وقل هو الله احد.
“হরত আবু হুতাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু’রাকা’আত নামাজে সুরা কাফিরুন ও সুরা ইখলাস তিলাওয়াত করতেন। (সহীহ মুসলিম, হাদিস নং- ৭২৬)
ফজরের নামাজের কিরা’আত দীর্ঘ করা সুন্নাত
ফজরের দু’রাকাআত ফরজ নামাজে কিরাআত ৬০ হতে ১০০ আয়াত পর্যন্ত লম্বা করা সুন্নাত।এ প্রসঙ্গে হাদিসে এসেছেঃ
عن سعيار قال:سمعت ابا برزة الاسلمي,يقول: كان رسول الله صلي الله عليه وسلم يؤخر العشاء الي ثلث الليل, ويكره النوم قبلها,والحديث بعدها, وكان يقرا في صلاة الفجر من المائة الي الستين’وكان ينصرف حين يعرف بعضنا وجه بعض.
“(রাবী সায়িয়ার হতে বর্ণিত) তিনি বলেন, আমি আবু বারঝা আল আসলমীকে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ ঘুমের পূর্বে রতের একতৃতীয়াংশে পড়তেন। অন্য হাদীসে আছে। তিনি ফজরের নামাজে ৬০ হতে ১০০ আয়াত পর্যন্ত পড়তেন এবং এমন সময় নামাজ শেষ করতেন যখন আমরা পরস্পরকে মুখ দেখে চিনতে পারতাম। (সহীহ মুসলিম, হাদিস নং- ৬৪৭)
নামাজের নিষিদ্ধ সময়
তিন সময়ে নামাজ পড়া এবং মৃতদের দাফন করা নিষেধ। এই তিনটি সময় হলোঃ
১। সূর্যোদয়ের সময়।
২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ।
৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত
(نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-)
বাংলায় –(নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)
অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত
(نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ)
–বাংলায় (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)
অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার |
অনুবাদঃ কোবালা মুখী হইয়া ফযরের দুই রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার |
বিশেষ দ্রষ্টব্যঃ
ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)।
ফজর নামাজের গুরুত্ব
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, মহানবী (সঃ) ইরশাদ করেছেন, মুনাফিকদের পক্ষে ফজর ও এশা অপেক্ষা কোন কঠিন নামাজ নেই। যদি তারা জানত তার মধ্যে কি আছে তাহলে তারা তা আদায় করার জন্য আসতো, যদি তাদের আসতে হতো হামাগুড়ি দিয়ে। (বুখারী ও মুসলিম)
হযরত উমারাহ ইবনে রুআইবাহ (রাঃ) হইতে বর্ণিত আছে। তিনি বলেন, আমি মহানবী (সঃ)-কে বলতে শুনেছি, এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করেছে। অর্থাৎ ফজর ও আসর। (মুসলিম)
ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার ফজিলত
হযরত উসমান ইবনে আফফান (রাঃ) হইতে বর্ণিত আছে। তিনি বলেন, হযরত রাসূলে করীম (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন সম্পূর্ণ রাত নামাজ আদায় করল। (মুসলিম)
ফজরের নামাজ আদায়ে বিশেষ ৮টি ফজিলত
- ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান
- যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে।
- ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে
– (আবু দাউদ)
- সরাসরি জান্নাত প্রাপ্তি
- রিজিকে বরকত আসবে-
- ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে-
- সরাসরি মহান রাব্বুল আলামীন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে-
- ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে, পুরো দিনের কার্যক্রমের একটা বরকতম সূচনা হবে। প্রিয়নবী (সা.) বলেছেন-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন