ওযুর ফরজ সমূহ
ওযুর চার ফরজঃ-
১. সমস্ত মুখমন্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে থুতনী পর্যন্ত, এক কর্নের লতি থেকে অন্য কর্নের লতি পর্যন্ত ধৌত করা।
২.উভয় হাত কনুইসহ ধৌত করা।
৩.চারভাগের একভাগ মাথা মাসেহ করা ( ঘন দাঁড়ি থাকিলে আঙ্গুলী দ্বারা খেলাল করা ফরজ )।
৪.উভয় পা টাখনু গিরা সহকারে ধৌত করা ।
তায়াম্মুমের ফরজ তিনটিঃ-
১. পবিত্রতা অর্জনের নিয়্যাত করা
২.উভয় হাত পবিত্র মাটিতে মেরে তা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা এবং
৩.উভয় হাত মাটিতে মেরে তা দিয়ে উভয় কনুই মাসেহ করা।
পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে ওযু। নামাজের জন্য ওযুকে আল্লাহ তা’আলা ফরজ করেছেন। ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে চারটি গুরুত্বপূর্ণ দোয়া। যা তুলে ধরা হলো-
ক. শুরুতেই বিসমিল্লাহ বলে অজু শুরু করা।উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম
অর্থ : পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
অর্থ : পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
খ. ওযু করার সময় এ দোয়াটি বেশি বেশি পড়া-উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি` লি ফি দারি, বারিক লি রিযক্বি। (নাসাঈ)
অর্থ : হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিযিক্বে বরকত দিয়ে দাও।
গ. ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। (মুসলিম, মিশকাত)উচ্চারণ: আশহাদু আল্লাইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারিকালাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসুলুহু।
অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল।’ (মুসলিম মিশকাত)
ঘ. তারপর এ দোয়াটি পড়া-উচ্চারণ : আল্লা-হুম্মাঝআ’লনি মিনাত তাউয়্যাবিনা ওয়াঝআ’লনি মিনাল মুতাত্বাহহিরিন।
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভূক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন।’ (তিরমিজি, মিশকাত)
ওযুর সুন্নাত, ওযুর মাকরূহ, ওযুর প্রকার, ওযু ভাঙ্গার কারণ সমূহ।
ওযুর ১৪টি সুন্নাতঃ-
১.নিয়ত করা।
২.বিসমিল্লাহ্ বলে ওযু শুরু করা।
৩.হাতের আঙ্গুল খিলাল করা।
৪.উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।
৫.মিসওয়াক করা।
৬.তিনবার কুলি করা।
৭.তিনবার নাকে পানি দেয়া।
৮.সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।
৯.উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।
১০.সমস্ত মাথা একবার মাসেহ করা।
১১.টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।
১২.পায়ের আঙ্গুল খিলাল করা।
১৩.এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
১৪.ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।
ওযুর মাকরূহ সমুহ
১. অযুর সুন্নত সমুহের যে কোন সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে অযু মাকরূহ হবে।
২. প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যয় করা।
৩. মুখমন্ডল ধৌত করার সময় সজোরে মুখে পানি নিক্ষেপ করা।
৪. বিনা ওজরে বাম হাত দ্বারা কুলি করা ও নাকে পানি দেওয়ার এবং ডান হাতে নাক পরিস্কার করা।
৫. অপবিত্র স্থানে অযু করা।
৬,. মসজিদের মধ্যে অযু করা,তবে কোন পাত্রের মধ্যে অযু করা জায়েয।
৭. কফ্কাশী বা নাকের ময়লা অযুর পানির মধ্যে নিক্ষেপ করা।
৮. বিনা কারনে অন্যের সাহায্য নেওয়া।
ওযুর প্রকারবেদঃ-
অযু পাঁচ প্রকার ফরজ,ওয়াজিব,সুন্নত,মাকরূহ ও হারাম ওযু।
১. সকল প্রকার নামাজ পড়া ও কোরআন শরীফ তেলয়াতের জন্য এবং সেজদার তেলয়াতের জন্য অজু করা ফরজ।
২. কাবা শরীফ তওয়াফ করার জন্য ওয়াজিব।
৩. মোস্তাহাব বা সুন্নত ওযু হলো যা শরীর পাক রাখার জন্য করা হয় অর্থাৎ সব সময় ওজু রাখা সুন্নত।
৪. ওযু করে কোন ইবাদত না করে সেই ওযু থাকা অবস্থায় নতুন ওযু করা মাকরূহ।
৫. হারাম ওযু হলো কারো মালিকাধীন পানি জোরপুর্বক নিয়ে কিংবা ইয়াতীমের সংরক্ষিত পানি দিয়ে ওযু করা হারাম।
ওযু ভঙ্গের কারণ সমূহ :
১. পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোন কিছু বের হওয়া
২. মুখ ভরে বমি হওয়া
৩. শরীরের কোন জায়গা হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া
৪. থুথুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া
৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া
৬. পাগল, মাতাল, অচেতন হওয়া এবং
৭. নামাজে উচ্চস্বরে হাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন