ফরজ গোসলের নিয়ম

গোসলের নিয়ম সমূহ


গোসল কখন ফরজ হয়ঃ-

এমন কিছু কারণ আছে যেগুলোর জন্য অবশ্যই গোসল করতে হবে বা গোসল করা ফরজ। এগুলো হলো-
স্বপ্নদোষ, যৌন উত্তেজনা বা অন্যকোন কারণে ইচ্চাকৃত বা অনিচ্ছাকৃত বীর্যপাত হলে (পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য)।
স্ত্রীর সাথে গুপ্তাঙ্গের মাধ্যমে যৌন মিলন করলে বীর্যপাত হোক বা না হোক (স্বামী ও স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য)।
মেয়েদের হায়েজ ও নিফাস বন্ধ হলে গোসল করা ফরজ।


গোসল ওয়াজিব হওয়ার কারণঃ-


১. ইহ্‌তিলাম- সহবাস ব্যতিত পুরুষ-মহিলার বীর্য বের হলে, তা যেভাবেই হোক,

২. স্ত্রী সহবাস

 ৩. স্বপ্নদোষ

 ৪. হস্তমৈথুন

৫. হায়েজ বা ঋতুস্রাব ব্ন্ধ হল

৬. নিফাস বা সন্তান প্রসব পরবর্তী ইদ্দতকালীন সময় শেষ হলে।

কখন গোসল করা সুন্নাতঃ-


শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত।
ঈদুর আযহা ও ঈদুল ফিতরের নামাজের জন্য। অর্থাৎ দুই ঈদের নামাজের উদ্দেশ্যে।
হজ্জ করার পূর্বে ইহরাম বাঁধার উদ্দেশ্য গোসল করা।
হজ্জ শেষে আরাফার দিনে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পরে গোসল করা সুন্নাত।
জুমআর নামাজের গোসল, দুই ঈদের নামাজের গোসল, হজ ও ওমরার ইহরামের জন্য গোসল, আরাফাহর দিনে দুপুরের গোসল।

কখন গোসল করা মুস্তাহাবঃ-


বিভিন্ন কারণে গোসল করা মুস্তাহাব। যেসব কারণে গোসল করা মুস্তাহাব তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ- কোন অমুসলিম মুসলমান হওয়ার পর গোসল করা মুস্তাহাব। তবে যদি সে অপবিত্র থাকে তাহলে গোসল করা ফরজ। নাবালক বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর। মানসিক রোগী সুস্থ হওয়ার পর। অজ্ঞান ব্যক্তির জ্ঞান ফেরে আসার পর। নেশাকারী ব্যক্তির নেশা দূর হলে। বগল ও গুপ্তাঙ্গের লোম কাটার পর। শবে কদর বা শবে বরাতে ইবাদাতের পূর্বে। মক্কা বা মদিনা শরীফে প্রবেশের জন্য। গুনাহ হতে তওবা করার জন্য, বিপদ – আপদ ও মুসিবতের সময় নামাজ আদায়ের উদ্দেশ্যে গোসল করা মুস্তাহাব।

ইসলামে গোসলের নিয়ম-কানুনঃ-


ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই হিসাবে ইসলামে গোসলের নিয়ম – কানুন রয়েছে। এই বিধি-বিধানগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ

১। গোসলের ফরজ

২। গোসলের সুন্নাত

৩। গোসলের মুস্তাহাব।

গোসলের ফরজ ৩ টি। যথাঃ-


কুলি করা। উত্তমরূপে কুলি করার জন্য গড় গড়াসহ কুলি করতে হবে। তবে রোজা থাকা অবস্থায় গড় গড়া করার প্রয়োজন নেই।
নাকে পানি দেওয়া। নাকে এমনভাবে পানি দিতে হবে যেন নাকের নরম হাড় পর্যন্ত পানি যায়।
সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন সুঁচ পরিমাণ জায়গা শুকনা না থাকে।

গোসলের ফরজ ৩ টি। যথাঃ-


কুলি করা। উত্তমরূপে কুলি করার জন্য গড় গড়াসহ কুলি করতে হবে। তবে রোজা থাকা অবস্থায় গড় গড়া করার প্রয়োজন নেই।
নাকে পানি দেওয়া। নাকে এমনভাবে পানি দিতে হবে যেন নাকের নরম হাড় পর্যন্ত পানি যায়।
সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন সুঁচ পরিমাণ জায়গা শুকনা না থাকে।
যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে তাকে অবশ্যই এই তিনটি শর্ত যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় তার গোসল আদায় হবে না।

গোসলের উল্লেখ্যযোগ্য সুন্নাতগুলো হলোঃ-


১. বিসমিল্লাহ বলে শুরু করা, ২. গোসলের নিয়্যাত করা, ৩. ডান হাতে পানি নিয়ে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, ৪. লজ্জাস্থান ধোয়া, ৫. শরীরের কোথাও নাপাকি থাকলে তা পরিস্কার করা, ৬. উভয় হাত ভালো করে ধুয়ে নামাজের ওজুর ন্যায় ওজু করা, ৭. ভালোভাবে কুলি করা, ৮. নাকের ভিতর ভালো করে পানি পৌঁছানো, ৯. সমস্ত শরীর ভালো করে ধোয়া। ক. প্রথমে ডান কাধের ওপর তিনবার পানি ঢালা, খ. দ্বিতীয়বার বাম কাঁধে তিন বার পানি ঢালা, গ. অতপর মাথা ও সমস্ত শরীরের ওপর তিনবার পানি ঢালা, ১০. গোসলের স্থান থেকে সরে গিয়ে উভয় পা ধোয়া।

গোসলের মুস্তাহাবগুলোঃ-

১. গোসল করার জন্য নিয়ত করা।
 
২. গোসল করার জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করা।

৩. শরীরকে ভালোভাবে ঘোঁষে গোসল করা।

৪. পর্দার আড়ালে বা কেউ যেন না দেখে এমনভাবে গোসল করা।

৫. গোসলের সময় অযথা কারো সাথে কথা না বলা।

৬. বিনা প্রয়োজনে গোসলে কারো সাহায্য না নেওয়া।

৭. গোসল শেষে সমস্ত শরীরের পানি মুছে ফেলা।

গোসলের মাধ্যমে শরীর অপবিত্র থেকে পবিত্র হয়। এছাড়া এর মাধ্যমে শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। শরীর পরিষ্কারের জন্যে সাবান, শ্যাম্পু বা অন্য যেকোন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করা যাবে। আল্লাহ তায়ালা আমাদের সঠিক নিয়মে গোসল করার তৌফিক দান করুন। আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন