নামাজের সুন্নাত

নামাজের সুন্নাত সমূহ

১। আজান ও ইকামত বলা। (আদ্দুররুল মুখতার মাআ শামী-২/৪৮)

২। তাকবিরে তাহরিমার সময় উভয় হাত উঠানো। (তানভীরুল আবসার মাআ শামী-২/১৮২)

৩। হাত উঠানোর সময় আঙ্গুলগুলি স্বাভাবিক রাখা। (ফাতাওয়া শামী-২/১৭১)

৪। ইমামের জন্য তাকবীর গুলিউচ্চ স্বরে বলা। (হিন্দিয়া-১/১৩০)

৫। সানা পড়া। (বাদায়েউস সানায়ে- ১/৪৭১)

৬। আউযুবিল্লাহ পড়া। (বাদায়েউস সানায়ে- ১/৪৭২)

৭। বিসমিল্লাহ পড়া। (বাদায়েউস সানায়ে- ১/৪৭৪)

৮। অনুচ্চস্বরে আমীন বলা। (বাদায়েউস সানায়ে- ১/৪৭৩)

৯। সানা,আউযুবিল্লাহ বিসমিল্লাহ,আমীন অনুচ্চস্বরে বলা। (হিন্দিয়া-১৩১)

১০। হাত বাধার সময় বাম হাতের উপর ডান হাত রাখা। (হিন্দিয়া-১/১৩১)

১১। পুরুষের জন্য নাভির নিচে,আর মহিলার জন্য বুকের উপর হাত বাঁধা। (হিন্দিয়া-১/১৩০)

১২। এক রোকন থেকে অন্য রোকনে যাবার সময় “আল্লাহু আকবার” বলা। (বাদায়েউস সানায়ে- ১/৪৮৩-৪৮৯)

১৩। একাকী নামাজ পাঠকারির জন্য রুকু থেকে উঠার সময় “সামিয়াল্লাহুলিমান হামিদা” ও “রব্বানা লাকাল হামদ” বলা। ইমামের জন্য শুধু “সামিয়া’ল্লাহু লিমান হামিদা” বলা আর মুক্তাদির জন্য শুধু “রব্বানা লাকাল হামদ” বলা। (মারাকিল ফালাহ-২৭৮)

১৪। রুকুতে “সুবহানা রব্বিয়াল আযীম” বলা। (বাদায়েউস সানায়ে- ১/৪৭৮)

১৫। সেজদায় বলা “সুবহানা রব্বিয়াল আ’লা”। (বাদায়েউস সানায়ে- ১/৪৯৪)

১৬। রুকুতে উভয় হাটু আকড়ে ধরা। (বাদায়েউস সানায়ে- ১/৪৮৭)

১৭। রুকুতে পুরুষের জন্য উভয় হাতের আঙ্গুল ফাঁকা রাখা। আর মহিলার জন্য মিলিয়ে রাখা। (শামী-২/১৭৩)

১৮। পুরুষের জন্য নামজে বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা ও ডান পা খাড়া রাখে আঙ্গুলগুলো কেব্লার দিক করে রাখা। আর মহিলার জন্য উভয় পা ডান দিকে বের করে জমিনের উপর বসা। (বাদায়েউস সানায়ে-১/৪৯৬)

১৯। শেষ বৈঠকে তাশাহ্যুদের পর দুরুদ শরীফ পড়া। (বাদায়েউস সানায়ে-১/৫০০)

২০। দুরুদের পর দোয়া পড়া। (হিন্দিয়া-১/১৩০)

২১। তাশাহ্যুদে “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলার সময় শাহাদাত(তর্জনি) আঙ্গুল দ্বারা কেবলার দিকে ইশারা করা। (বাদায়েউস সানায়ে-১/৫০১-৫০২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন