নামাজ ভঙ্গের কারণ

নামাজ ভঙ্গের কারণসমূহ

নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যেমন কিছু শর্ত রয়েছে, তেমনিভাবে নষ্ট হওয়ার জন্যও কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। নিম্নোক্ত কারণে নামাজ নষ্ট হয়ে যায়। যথাঃ-

১. সালামের জবাব দিলে : নামাজরত অবস্থায় কারো সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কেননা সালাম যিকিরের পর্যায়ভুক্ত নয়।

২. নামাজের মধ্যে সালাম দিলে : ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নামাজের মধ্যে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

৩. দুঃখসূচক শব্দ উচ্চারণ করা : নামাজের মধ্যে কেউ দুঃখসূচক শব্দ যেমন-আহ, উহ, হায় ইত্যাদি উচ্চস্বরে বললে নামাজ নষ্ট হয়ে যাবে।

৪. নামাজের ফরজ ছুটে গেলেঃ নামাজের মধ্যে যেসব কাজ করা ফরজ তন্মধ্যে কোনো একটি ফরজ ছুটে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

৫. কিরা’আতে ভুল করলে : নামাজের মধ্যে কুরআন তিলাওয়াতে যদি এমন ভুল করে যে ভুলের কারণে আয়াতের মর্মার্থ ওলট পালট হয়ে যায়, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

৬. নামাজে কিরা আত দেখে দেখে পড়া : নামাজরত ব্যক্তি যদি কুরআন শরীফ দেখে দেখে পাঠ করে, তবে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে।

৭. নামাজের মধ্যে কথা বলাঃ নামাজী ব্যক্তি যদি নামাজের মধ্যে কথা বলে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে।
عن زيدِ بْنِ أْرْقَمَ، قال: ” كنَّا نتكلمُ فِي الصّلاةِ يُكَلِّمُ الرّجُلُ صَاِحِبَهَ وَهُوَ إلَى جَنْبِهِ فِي الصّلاةِ حَتّى نَزَلَتْ { وَقُوْمُوْا لِلهِ قاَ نِتِيْنَ } فاُمِرْنا بالسَّكُوْتِ, ونهينا عَنِ الْكَلَامِ
“যায়েদ ইবনে আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, (এক সময়) আমরা নামাজের মধ্যে কথা বলতাম। মুসল্লী নামাজের মধ্যে তার পার্শ্ববর্তী সাথীর সাথে কথা বলত। অতঃপর যখন কুরআনের বাণী “তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে।”حَٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَٰنِتِينَ (সূরা বাকারাঃ২৩৮)
অবতীর্ণ হয়, তখন আমাদেরকে নীরবতা পালনের নির্দেশ দেয়া হয় এবং কথা বলতে নিষেধ করা হয়।”

৮. নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে : মাদকাসক্ত মাতাল অবস্থায় নামাজ আদায় করলে তা আদায় হবে না। কেননা, মহান আল্লাহ ইরশাদ করেন لا تقربوا الصلوۃ وانتم سکری “তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ে না।” ( সূরা নিসা,আয়াতঃ ৪৩)

৯. ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে : নামাজের মধ্যে নির্ধারিত ১৪টি ওয়াজিবের কোন একটি ওয়াজিব যদি নামাজী ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। কিন্তু সাহু সিজদা না দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। পুনরায় আদায় করতে হবে।

১০. অট্টহাসি দিলে : নামাজের মধ্যে অট্টহাসি দিলে শুধু নামাজই নয়, অজুও নষ্ট হয়ে যাবে।

১১. অপ্রাসঙ্গিক কিছু করা : কোনা দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ সুসংবাদ শুনে আল-হামদুলিল্লাহ’ এবং বিক্রয়ের সংবাদ শুনে “সুবহানাল্লাহ’ বললে নামাজ বিনষ্ট হয়ে যাবে।

১২. অন্য দিকে ঘুরে গেলেঃ নামাজের মধ্যে কিবলার দিক থেকে অন্য দিকে ফিরে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

১৩. বাচ্চাকে দুধ পান করালে : নামাজরত স্ত্রীলোকের দুধ যদি তার সন্তান এসে খায়, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

১৪. হাঁচির জবাব দেয়া : নামাজের মধ্যে যদি কেউ অন্যের হাঁচি শুনে ইয়ারহামুকাল্লাহ’ বলে হাঁচির জবাব দেয়, তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে।

১৫. চলাফেরা করলে : নামাজের মধ্যে চলাফেরা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, প্রয়োজনে সম্মুখে বা পেছনে যাওয়া যাবে।

১৬. অপবিত্র স্থানে সিজদা করলে : অপবিত্র স্থানে সিজদা করলে নামাজ নষ্ট হয়ে

১৭. আমলে কাসীর হলে : নামাজের মধ্যে যদি কেউ আমলে কাসীর করে তবে নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কাসীর হলো নামাজের মধ্যে এমন আমল করা যা দূর থেকে দেখলে মনে হয় যে, লোকটি নামাজ আদায় করছে না।

১৮. নিজের ইমাম ছাড়া অন্যকে লোকমা দেয়া : যদি কেউ নামাজের মধ্যে নিজের ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দেয়, অথবা ইমাম যদি মুক্তাদি ব্যতীত অন্য কারো লোকমা নেয় অথবা ইমাম যদি জামাত বহির্ভূত অন্য কারো ভুল সংশোধন গ্রহণ করে তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে।

১৯. নামাজে দুনিয়াবী কথাবার্তা বলাঃ এ প্রসঙ্গে হাদীসে এসেছেঃ
عنْ مُعَا وِيةَ بْنِ الْحَكَمِ السُّاَمِى. قاَلَ : قاَلَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إنَّ هذه الصلاة لا يصلُحُ فيها شيْءٌ من كلامِ النَّاسِ , إنّما هو التسبيح و التكبير وقراءةُ القران.
“হযরত মুয়াবিয়া বিন হাকাম সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নামাজে দুনিয়ার কোনো ব্যক্তিগত কথা বলা চলবে না বরং নামাজ তিলাওয়াতের সমষ্টি মাত্র।” (মুসলিমঃ ৫৩৭)

২০. নামাজে কাতার সোজা না করে নামাজ পড়া
এ প্রসঙ্গে হাদীসে এসেছ
عن أبى مسعود، قال: كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصّلاة، ويقول: أستووا، ولا تختلفوا، فتختلف قلوبكم.
হযরত আবু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর সময় আমাদের কাঁধগুলো স্পর্শ করে বলতেন: তোমরা সবাই নামাজের কাতারে একদম সোজা হয়ে দাড়াও । একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো দাড়িও না, তা হলে তোমাদের অন্তরগুলোর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। (মুসলিম,হাদিসঃ ৪৩২)

২১. বিনা অজুতে নামাজ পড়া
এ প্রসঙ্গে হাদীসে এসেছেঃ
عن أبو هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا تقبل صلاة أحد كم إذا أحدث حتى يتوضّاَ.
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কারো অজু না থাকা সত্ত্বেও অজু না করে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। (মুসলিম,হাদিসঃ ২২৫)

২২. অন্যান্য : কোনো পত্র বা লেখার প্রতি দৃষ্টি পড়ায় তা মুখে উচ্চারণ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।

২৩. তিন তাসবীহ পাঠ পরিমাণ সময় সতর খুলে থাকা ।

২৪. নামাজে খাওয়া বা পান করা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন