দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচবার নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَٰبًا مَّوْقُوتًا
অতঃপর যখন তোমরা সলাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সলাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সূরা আলন-নিসা,আয়াতঃ ১০৩)
যোহরের নামাজের সুন্নাত কিরা’আত
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দু’রাকা’আতে ৩০ আয়াত পড়তেন। (সহীহ মুসলিম,ও মিশকাতুল মাসাবীহ,হাদিস নং ৮২৯)
যোহরের নামাজের প্রথম রাকা’আতে দীর্ঘ ও দ্বিতীয় রাকা’আতে সংক্ষিপ্ত কিরা’আত পড়া সুন্নাত।
এ প্রসঙ্গে হাসীসে এসেছেঃ
عن عبد الله بن ابي قتادة عن ابيه قال كان النبي صلي الله عليه وسلم يقرا في الركعتين الاوليين من صلاو الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الاولى ويقصر في الثانية ويسمع الاية احيانا.
“হযরত আব্দুল্লাহ বিন আবু কাতাদাহ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের প্রথম দুই রাকা’আতের প্রথম রাকা’আতে কিরা’আত দীর্ঘ এবং দ্বিতীয় রাকা’আতে কিরা’আত সংক্ষিপ্ত পড়তেন এবং মাঝে মাঝে তার কিরা’আত শুনা যেত। (সহীহ বুখারী, হাদিস নং- ৭১৫)
যোহরের সুন্নাত আগে না পড়তে পারলে পরে পড়তে হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে চার রাকাআত সুন্নাত নামাজ আদায় করতে খুব পছন্দ করতেন। এমন কি যদি কখনো (যোহরের পূর্বে) এ চার রাকা’আত আদায় করতে না পারতেন, তাহলে যোহরের পর তা আদায় করে নিতেন। এ প্রসঙ্গে হাদীসে এসেছেঃ
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهُ
আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে চার রাকআ’আত (সুন্নাত) আদায় না করতে পারলে যোহরের পর তা আদায় করতেন। (সুনানু আত-তিরমিযি, হাদিস নং- ৪২৬)
নামাজের নিষিদ্ধ সময়
তিন সময়ে নামাজ পড়া এবং মৃতদের দাফন করা নিষেধ। এই তিনটি সময় হলোঃ
১। সূর্যোদয়ের সময়।
২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ।
৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
২। ‘ইসতেওয়া’র সময়।অর্থাৎ ঠিক দুপুরে সূর্য যখন মাথার ওপর থাকে।এটি এটি পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার আগের হয়।তখন মাত্র কয়েক মিমিটের জন্য নামজ নিষিদ্ধ।
৩। সূর্য অস্ত যাওয়ার সময়।
যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিল জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের চার রাকাত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিজ জোহরে ফারজুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের চার রাকায়াত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
যোহরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিজ জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের দুই রাকায়াত সুন্নাত নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
যোহরের দুই রাকাত নফল নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অনুবাদঃ কোবালা মুখী হইয়া যোহরের দুই রাকায়াত নফল নামাজ আল্লাহর জন্য পড়িবার নিয়ত করিলাম আল্লাহু আকবার।
বিশেষ দ্রষ্টব্যঃ
ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন